৫ কথা বলবেন না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: চাকরির ইন্টারভিউয়ের সময় নার্ভাসনেস, স্ট্রেস এবং উদ্বেগ থাকে স্বাভাবিকভাবেই। ফলে অনিচ্ছাকৃতভাবে অনেকেই এমন কিছু কথা বলে ফেলেন যা ইন্টারভিউয়ের জন্য অনুপযুক্ত। এতে চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যোগ্য হওয়া সত্ত্বেও এমনটি ঘটলে হতাশ হয়ে পড়াই স্বাভাবিক। সাক্ষাৎকারের সময় তাই কিছু বিষয় সচেতনভাবে এড়িয়ে চলা জরুরি। জেনে নিন কোন কোন কথা বলবেন না চাকরির ইন্টারভিউয়ে।

Manual3 Ad Code

১। নিজের যোগ্যতা সম্পর্কে মিথ্যা বলা বা বাড়াবাড়ি বলা এড়িয়ে চলুন
চাকরির সাক্ষাৎকারে চাকরিদাতাকে প্রভাবিত করার জন্য নিজের যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে বাড়াবাড়ি বা মিথ্যা বলার অনুচিত। ইন্টারভিউ প্রক্রিয়া চলাকালীন আপনার অভিজ্ঞতা, যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে সম্পূর্ণ সৎ এবং স্বচ্ছ হওয়া অপরিহার্য। এই পদ্ধতি বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে এবং সাফল্যের ভিত্তি স্থাপন করে। বরং আপনি শিখতে পছন্দ করলে সেটা উল্লেখ করুন। এই কাজের জন্য কী গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আরও জানার সুযোগ পেয়ে আপনি আগ্রহী সেটা জানান।

Manual5 Ad Code

২। শুধুমাত্র বেতনের উপর ফোকাস করবেন না
শুরুতেই এমন কিছু বলে বসবেন না যেখানে কেবল বেতন প্রাধান্য পায়। আগের চাকরির চেয়ে এই চাকরিতে বেতন বেশি কেবলমাত্র এজন্য আপনি আগ্রহী- এমন কিছু যেন আপনার আচরণে প্রকাশ না পায়। এতে চাকরিদাতা মনে করতে পারেন আপনি চাকরিতে প্রকৃতপক্ষে আগ্রহী নন। কোম্পানির সাফল্যে অবদান রাখার সুযোগ এবং নিজের পেশাদার অভিজ্ঞতা বাড়ানোর প্রতি আপনার আন্তরিক উৎসাহ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করুন। তারপর বিনয়ের সাথে, আপনার বেতন প্রত্যাশা নিয়ে আলোচনা করুন, নিশ্চিত করুন যে বেতনের অংক আপনার অভিজ্ঞতা এবং ভূমিকার দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৩। অতীতের নিয়োগকর্তা বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না
আগের কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এবং নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা বা পূর্ববর্তী চাকরির সহকর্মীদের সম্পর্কে খারাপ কিছু বলা আপনার পেশাদারিত্ব এবং অন্যদের সাথে ভালভাবে কাজ করার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। ইতিবাচক মনোভাব এবং পেশাদারিত্ব প্রদর্শন, অতীতের চ্যালেঞ্জগুলো থেকে শেখা ইতিবাচক অভিজ্ঞতার উপর ফোকাস করুন।

Manual2 Ad Code

৪। নিজেকে অবজ্ঞা করে কথা বলবেন না
আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সৎ হওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু ধারাবাহিকভাবে নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা আপনার অযোগ্যতা প্রমাণ করতে পারে। বরং নিজে রকন ত্রুটি থাকলে সেটা স্পষ্টভাবে স্বীকার করে সেটার উন্নতি করার সদিচ্ছার কথা জানান।

Manual8 Ad Code

৫। অতিরিক্ত ক্যাজুয়াল আচরণ পরিত্যাগ করুন
ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসী হওয়া অপরিহার্য। অত্যধিক পরিচিত হতে চাওয়া, ক্যাজুয়াল আচরণ করা বা অনুপযুক্ত ভাষা ব্যবহার করা এড়ানো উচিত। ইন্টারভিউজুড়ে পেশাদার মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code