ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না: র‍্যাবকে স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

জাতীয় ডেস্ক:

র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বেআইনি আদেশ না মানার নির্দেশ দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

উপদেষ্টা মঙ্গলবার ( ১০ সেপে্টম্বর ) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

Manual7 Ad Code

উপদেষ্টা বলেন, র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। র‍্যাব গঠনের সময় বলা হয়েছিল, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি।

Manual6 Ad Code

তিনি বলেন, সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে, যখন থেকে র‍্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তখন থেকেই র‍্যাব গুম, খুনসহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে।

Manual4 Ad Code

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‍্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।

উপদেষ্টা আরও বলেন, ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র‍্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব। সে জন্য আইনের মধ্যে থেকে র‍্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র‍্যাবকে দূরে থাকতে হবে।

সভায় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা র‍্যাবের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code