নেদারল্যান্ডসে গান্ধীর মূর্তি ভাঙচুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালঅনো হয়েছে। একইসঙ্গে মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে। পুলিশি তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল। আমস্টারডামের ঘটনাতেও বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Manual8 Ad Code

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে বিক্ষোভ। কয়েকদিন ধরে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই আমস্টারডামের চার্চিলান এলাকায় থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code