ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইনকিলাব পার্টি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ঢাকা ডেস্ক

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আহম্মেদ শাকিল।

শনিবার ০১/১১/২০২৫ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে আহমেদ শাকিল বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সংঘর্ষ ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার মাধ্যমে গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব ও আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের সহিংসতা উদ্দেশ্যমূলক হতে পারে। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে একটি সুন্দর, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়েছি—তাই নিজেদের মধ্যে বিভাজন বা সংঘর্ষ একেবারেই কাম্য নয়।”

Manual8 Ad Code

তিনি আরো বলেন, “রাজনীতিতে সহিংসতা নয়, শান্তি ও সংলাপই হতে পারে সমাধান। সকল রাজনৈতিক দলকে সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে।”

Manual3 Ad Code

তিনি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেন।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইনকিলাব পার্টি
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code