পত্নীতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

Manual3 Ad Code

পত্নীতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের সহায়তায় আশ্রয় এনসিওর প্রকল্পের অন্তর্ভুক্ত পত্নীতলা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, আলোচনা সভা, দোয়া ও পুরষ্কার বিতরণী করা হয়েছে।

শুক্রবার উক্ত অনুষ্ঠানে স্ব-স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন। আরও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, ইউপি সদস্যগণ, এসএমসি সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, ইডিসি কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ এবং আশ্রয় এনসিওর প্রকল্প, পত্নীতলা, নওগাঁ ইউনিট অফিসের সকল কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই সকল অংশগ্রহনকারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, আলোচনা সভা, দোয়া ও পুরষ্কার বিতরন করা হয়।

Manual1 Ad Code

অপর দিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী সংস্থা যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে নজিপুর সরকরী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পত্নীতলা থানার অফিসারবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code