জাতিসংঘ, তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার এই চুক্তি স্বাক্ষরের ফলে বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা নিরসন হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ পৃথকভাবে জাতিসংঘ ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এর ফলে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code