মঙ্গলবার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারপারসন সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গরবার (২২ আগস্ট) সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২-২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code