রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ত্বরান্বিত করতে বাইডেন প্রশাসনের নতুন উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সীমান্ত অতিক্রম করে আসা আনডকুমেন্টটে অভিবাসীদের বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন তাদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বাইডেন প্রশাসন নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছেন। আর এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভালো-মন্দ দুটোই দেখছেন ইমিগ্রেশন এটনীয় সব বিশ্লেষকরা।

Manual1 Ad Code

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা বিশেষ করে টেক্সাস-মেক্সিকো, অ্যারিজোনা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তাদের মধ্যে যারা এসাইলাম প্রার্থী হবে তাদের মামলা দ্রুত শেষ করা হবে। বাইডেন প্রশাসন বলছে- এসব অভিবাসীদের মামলা ১৮০দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। আগেও এমন আইন ছিলো। মুলত: ৪২ দিনের মধ্যে প্রাথমিক হেয়ারিং হতো এসাইলাম অফিসে। পরবর্তী মামলাটি ১৫ দিনের মধ্যে কোর্টে প্রেরণ করা হতো। এরপর সর্বোচ্চ ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি হতো। ফলে সব মিলিয়ে ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি হতো। এই আইনটি কার্যকর হতো বৈধ-অবৈধ সবার বেলায়। কিন্তু বাইডেন প্রশাসনের নতুন উদ্যোগে বৈধদের অভিবাসীদের এসাইলাম মামলার ক্ষেত্রে নয় বরং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এসাইলাম প্রার্থীদের ক্ষেত্রে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন- বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক আনডকুমেন্টেটেড অভিবাসী প্রবশের ফলে নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে জনজীবনে অতিরিক্ত চাপ বাড়ছে। ফলে সংশ্লিস্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন উদ্যোগ নেয়া হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

এব্যাপারে ইমিগ্রেশন এটর্নী ব্যারিষ্টার ইশরাত সামী বলেন, এসাইলাম প্রার্থীদের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ ভালো। তবে এই উদ্যোগে ভালো-মন্দ দুটোই লক্ষনীয়। কেননা দ্রুত মামলা নিষ্পত্তি করতে গিয়ে যোগ্য প্রার্থীরা অচিারের শিকার হতে পারেন।

Manual3 Ad Code

এদিকে যতদিন না প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন আইন প্রয়োগ না করছেন, ততদিন নিউইয়র্কে নতুন অভিবাসী পাঠানো বন্ধ করবেন বলে ঘোষণা করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। গত শনিবার (১৮ মে) ডালাসে ২০২৪ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন কনভেনশনে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। অ্যাবট বলেন, অভিবাসী নিয়ে নতুন আইন এবং নীতি না হওয়া পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের জনবহুল অঞ্চলগুলোতে অভিবাসীদের পাঠাতে থাকবেন। গভর্নরের এমন বক্তব্য মেয়র এরিক অ্যডামস অফিসের এক মুখপাত্র গভর্নর অ্যাবটকে কাপুুষ বলে অভিহিত করেন। মুখপাত্র বলেন, সবার আগে গভর্নর অ্যাবটকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। নিষেধাজ্ঞার পরও নিউইয়র্কে অভিবাসী পাঠানোর অভিযোগ জানুয়ারিতেই বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে ৭০০ মিলিয়ন ডলারের মামলা করেন মেয়র এরিক অ্যাডামস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code