টরন্টোয় চট্টগ্রাম মেলায় প্রবাসীদের ঢল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: অ্যাসোসিয়েশন অব কানাডার ‘চট্টগ্রাম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। গত শনিবার রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিদের ভিড় আয়োজনকে বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত করে।
মেলা প্রাঙ্গণে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, গহনার রকমারি স্টলসহ খাবারের স্টলে ছিল সবার ব্যাপক উপস্থিতি। গল্পে আড্ডায় মেতে ওঠেন উপস্থিত হাজারো বাংলাদেশি। কানাডায় বাংলাদেশি সব মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শীতের শুরুতে বছরের অন্যতম জমজমাট অনুষ্ঠানে সবাই আড্ডা গল্প গান নৃত্যে মাতোয়ারা হয়ে যান।
সংগঠনের সাবেক দুই সভাপতি শিবু চৌধুরী ও আলমগীর হাকিম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। সন্ধ্যা ৬টায় টরন্টো প্যাভিলিয়নের বিশাল মিলনায়তনে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কানাডার জনপ্রিয় শিল্পী মুক্তা পাল, রুবেন ইউসুফ, তাসনুভা বশর ও সমিত বড়ুয়ার সংগীতের অপূর্ব পরিবেশনা ছিল খুবই শ্রুতিমধুর। বাংলাদেশ থেকে আসা বিখ্যাত নৃত্যশিল্পী সুলতানা হায়দার এবং তার কন্যা কানাডা প্রবাসী অরুনা হায়দারের কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবনযাত্রা নিয়ে দলীয় নৃত্যপরিবেশন। যুক্তরাষ্ট্র থেকে আসা প্রখ্যাত ফোকশিল্পী শাহ মাহবুবের গানে বিশাল মিলনায়তনের শত শত দর্শকের উত্তাল নৃত্য এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code