যুব উন্নয়ন কর্মকর্তা করোনায় মারা গেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হোমনা (কুমিল্লা) :
হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার (৪৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৬ মে তিনি করোনায় আক্রান্ত হন। তার স্বামী আবুল কাশেম বসুন্ধরা গ্রুপে কর্মরত। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। হোমনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানান, গত ৫/৬ দিন আগে ফোনে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে তার কথা হয়। তখন মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, তার ভাই, ভাবী করোনায় আক্রান্ত হয়েছে সপ্তাখানেক আগে। তাদের করোনা পরীক্ষার একদিন আগে আমার বাসায় এসেছিলেন। এখন তিনিও (যুবউন্নয়ন কর্মকর্তার) অসুস্থবোধ করছেন এবং বলছেন যে আমারও করোনা টেস্ট করা দরকার। পরে তিনি করোনা টেস্ট করালে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার দেশের বাড়ি পাবনা জেলায়। বর্তমানে ঢাকার টিকাটুলিতে তিনি বাড়ি করে বসবাস করছেন। তার অকাল মৃত্যুতে হোমনা উপজেলায় কর্মকরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code