২০২৬ বিশ্বকাপ আয়োজনে ভিন্ন ব্যবস্থা ফিফার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে বেড়ে যাচ্ছে দল সংখ্যা। এই প্রথম ফুটবল মহাযজ্ঞে ৪৮টি দল অংশ নেবে। আয়োজক দেশসহ ফিফা চ্যালেঞ্জিং এই টুর্নামেন্ট সামাল দিতে এবার ভিন্ন ব্যবস্থা নিচ্ছে।

আয়োজনে থাকছে তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। যারা আয়তনে মোটেও ছোট নয়। ফলে উচ্চতার তারতম্যের পাশাপাশি টাইম জোন, আবহাওয়ার পার্থক্যসহ অংশ নিতে যাওয়া দলগুলোর কাছে অনেক কিছু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাতে লজিস্টিক ব্যবস্থাও চ্যালেঞ্জিং হবে। এসব কথা মাথায় রেখে দলগুলোকে অঞ্চলভেদে গুচ্ছভাবে মাঠের কাছাকাছি রাখার পরিকল্পনা ফিফার। যাতে যাতায়াত খুব সহজ হয়।

Manual1 Ad Code

লস অ্যাঞ্জেলেস বিশ্বকাপের অফিসিয়াল লোগো ও ব্র্যান্ডিংয়ের উন্মোচন করতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘এ ক্ষেত্রে লজিস্টিক ব্যবস্থা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কারণ, এটা মহাদেশীয় অঞ্চল- তাতে তিনটি দেশ। কোনোটিই ছোট নয়। দূরত্ব, টাইম জোন ও আবহাওয়াও ভিন্ন। তাছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে মেক্সিকোর উচ্চতা; অন্যান্য অঞ্চলেও এর তারতম্যের বিষয় আছে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code