প্রধানমন্ত্রীর ভারতে সফরে তিস্তা ইস্যু উত্থাপন করবে ঢাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১১ সালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করা হলেও ভারতের কারণে সেবার সই করা সম্ভব হয়নি। গত ১১ বছরে তিস্তা নিয়ে ভারতের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও কাঙ্ক্ষিত সই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে ইস্যুটি আবারও উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার (২৯ আগস্ট) তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিষয়টি যেহেতু একবার সম্পন্ন হয়েছিল, সুতরাং আমরা চাইবো, তারা তাদের কার্যক্রম শেষ করে বিষয়টি নিয়ে ঘোষণা দেবে। এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। আমরা বিষয়টি তুলবো। তিনি বলেন, ‘এবার গঙ্গা নিয়ে আলোচনা হবে না। এটি দুই পক্ষ টেকনিক্যাল লেভেলে আলোচনা করবে। প্রধানমন্ত্রীর সফরের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, ‘এই সফরে নির্দিষ্ট কোনও এজেন্ডা আছে— বিষয়টি সেরকম কিছু নয়। দুই দেশের সর্বোচ্চ স্তরে বছরে একবার আলোচনা হলে সব বিষয় আলোচনায় উঠে আসবে।

Manual5 Ad Code

এটি একটি রাষ্ট্রীয় সফর এবং দুই বন্ধু ভাবাপন্ন দেশের মধ্যে সবসময় হয়। গত বছর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন বলে তিনি জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code