টাওয়ার হ্যামলেটসে প্রথম রমজানের দিন থেকেই মিষ্টির দোকানে দীর্ঘ লাইন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাশেম : রমজান উপলক্ষে বৃটেনের বিভিন্ন শহরে জমে উঠেছে ইফতার সামগ্রী বেচা-কেনা। আর দেশটির রাজধানী লন্ডনের বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সবকিছু বাংলাদেশের মতো চলছে। বিশেষ করে ব্রিকলেন, হোয়াইটচ্যাপল, বেথনাল গ্রীন সহ অন্যান্য বাঙালি অধ্যুষিত এলাকায়
রমজানে ইফতারের সময় জিলাপি থাকবে না, তা হয়না।

বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বিভিন্ন দোকানে প্রথম রমজানের দিন থেকেই জিলাপি, মিষ্টি, দইয়ের দোকানে দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।

Manual5 Ad Code

এসব ইফতার সামগ্রী কিনতে বাঙালিরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিউ টাউনহলের কাছে ঘুরে ঘুরে দেখা গেছে—হোয়াইচ্যাপল, ব্রিকলেন, ক্যানন স্ট্রিটসহ বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রীর দোকানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে।

Manual2 Ad Code

অনেককে দীর্ঘ লাইন দেখে জিলাপি না কিনেই বাসায় ফিরতে হয়েছে।দেশের মতো এখনে ইফতারের আয়োজনে জিলাপি বেশ জনপ্রিয়। বৃটেনে বাঙালি পরিবারগুলোতে ইফতারের আইটেমে মিষ্টির রেওয়াজ থাকায় অন্য সময়ের চেয়ে দোকান গুলোতে বিক্রি বেড়ে যায়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code