হুথিদের থামাতে চীনেকে বাগে আনেত চাই যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা
থামাতে অপরাগ হয়ে ইরানকে রাজি করাতে এবার চীনের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র।
মূলত হুথিদের হামলা বন্ধে ইরানকে রাজি করাতেই চীনের কাছে ধরনা দিচ্ছে
যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইরানের সমর্থনেই ইসরাইল
সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছেন হুথি বিদ্রোহীরা। এর জেরে ইয়েমেনে
গোষ্ঠীটির অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালিয়েও তাদের রুখতে ব্যর্থ হয়েছে
আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা স্বীকারও করেছেন।

Manual5 Ad Code

এ পরিস্থিতিতে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানাতে চীনের দ্বারস্থ
হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ কাজে বেইজিংয়ের কাছ থেকে খুব বেশি সাড়া পায়নি
ওয়াশিংটন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী
হুথি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানাতে চীনকে অনুরোধ
করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ কাজে বেইজিংয়ের কাছ থেকে সাহায্যের সামান্য লক্ষণই
দেখতে পাওয়া গেছে।

Manual1 Ad Code

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে চীনের শীর্ষ
কর্মকর্তাদের কাছে বারবার হুথিদের হামলা এবং এ বিষয়ে ইরানকে আহ্বান জানানোর
বিষয়টি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং তার ডেপুটি জন
ফিনার চলতি মাসে ওয়াশিংটনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ
বিভাগের প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে
পত্রিকাটি দাবি করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code