ডা. আকাশের আত্মহত্যা: মিতুর কথিত সেই বয়ফ্রেন্ডকে খুঁজছে পুলিশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদের আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের জানান, মিতুর কথিত বয়ফ্রেন্ড ডা. মাহাবুবুল আলম দেশে আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার আবদুল কাদের যুগান্তরকে জানান, ‘৬ জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা হলেও এখন পর্যন্ত শুধুমাত্র মিতুকেই গ্রেফতার করা হয়েছে। পলাতক ৫ আসামির মধ্যে মিতুর পিতা আনিসুল হক চৌধুরী ও মিতুর বয়ফ্রেন্ড ডা. মাহাবুবুল আলম দেশে আছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। অন্যদিকে মিতুর মা শামীমা শেলী, ছোট বোন সানজিলা হক চৌধুরী আলিশা এবং উত্তম প্যাটেল আমেরিকায় অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথম দিন মিতু বিয়ের পর বিভিন্ন জনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা জানালেও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেন।

রিমান্ডে বিয়ের পরও একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল বলে জানায় আত্মহত্যা করা ডা. মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু।

এর মধ্যে আমেরিকায় অবস্থানকালে উত্তম প্যাটেল নামে এক বয়ফ্রেন্ডের সঙ্গে একাধিক বার অনৈতিক সম্পর্কে জড়ায় মিতু।

এর আগে দেশে ডা. মাহাবুবুল আলম নামের কুমিল্লা মেডিকেল কলেজের এক বয়ফ্রেন্ডর সঙ্গেও অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল মিতু।

Manual2 Ad Code

এছাড়া শোভন নামে চুয়েটের এক ছাত্রসহ একাধিক ছেলে বন্ধু থাকার কথা স্বীকার করলেও এদের সঙ্গে শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা জানিয়েছে পুলিশকে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন তানজিলা হক চৌধুরী মিতু।

এছাড়া শুক্রবার সকালে মিতুকে চান্দগাঁও থানায় জিজ্ঞাসাবাদ করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ সময় রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশকে মিতু কী তথ্য দিয়েছেন, এর প্রতিবেদনও আদালতে জমা দেয়া হবে।

Manual6 Ad Code

গত ৩১ জানুয়ারি ভোরে স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।

Manual5 Ad Code

মৃত্যুর আগে তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্যাটেল, মাহাবুবসহ একাধিক ব্যক্তির সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ আনেন এবং তার আত্মহত্যার জন্য স্ত্রী দায়ী বলে উল্লেখ করেন।

এ ঘটনায় আকাশের স্ত্রীসহ ৬ জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ১ জানুয়ারি রাতে নগরীর নন্দন কানন এলাকায় খালাত ভাইয়ের বাসা থেকে পুলিশ মিতুকে গ্রেফতার করে। ##

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code