রাঙ্গামাটিতে প্রথমধাপে ৩১৬ জনকে করোনা টিকা প্রয়োগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি

Manual8 Ad Code

সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন( টিকা) প্রয়োগের কর্মসূচি। বরিবার সকালে প্রথম ধাপে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ করোনা ভ্যাকসিন গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় করোনা ভ্যাকসিন প্রয়োগের কর্মসূচি। পাশা-পাশি করোনা টিকা গ্রহণ করেছেন চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার দেবাশীষ রায়, সিভিল সার্জন বিপাস খীসা,পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন,সাংবাদিক, সেনাবাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ নাগরিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ।

জেলার ১০ উপজেলাতে প্রদান করা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন(টিকা)। প্রথম ধাপে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ৪০জনসহ জেলার ১০ উপজেলাতে ৩১৬ জনকে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। জেলার ১০ উপজেলাতে সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে করোনা ভ্যাকসিন প্রদানের কর্মসূচি। যারা করোনা ভ্যাকসিন গ্রহণে আগ্রহী তারা করোনা সুরক্ষা অ্যাপস নিবন্ধন করে এসএমএস এর মাধ্যেমে করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাস খীসা। তিনি বলেন, রাঙ্গামাটির সব শ্রেণীর মানুষ করোনা টিকা নেওয়ার পাবে। প্রতি মাসে করোনা টিকা আসবে।

Manual4 Ad Code

করোনা ভ্যাকসিন( টিকা) গ্রহণের বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার দেবাশীষ রায় বলেন, করোনা ভ্যাকসিন (টিকা) বিষয়ে বিভিন্নভাবে অপপ্রচার চলছে। তবে করোনা ভ্যাকসিনের বিষয়ে বিভ্রান্ত না হয়ে এমনকি গুজবে কান না দিয়ে করোনা টিকা নেওয়া জরুরী। প্রথম ধাপেই করোনা টিকা পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।

Manual4 Ad Code

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, করোনা ভ্যাকসিন বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে করোনা ভ্যাকসিন পেতে আবেদন করা জরুরী। আমি নিজেই করোনা ভ্যাকসিন গ্রহণ করেছি। বর্তমানে আমি সুস্থই আছি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code