ডিবির অভিযানে খাগড়াছড়িতে বিপুল ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

খাগড়াছড়ি প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ৪শ ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক হয়েছে।
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০ বিকাল সাড়ে ৫টায় জেলা সদরের গামারটিলা এলাকা থেকে কক্সবাজারের চকরিয়ার রাহমত উল্লাহ (৫০) ও টেকনাফের কামাল উদ্দিন (৫০)কে আটক করতে সক্ষম হয় জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাহমত উল্লাহ ও কামাল উদ্দিনকে আটকের পর তাদের দেহ তল্লাশী করে একজনের নিকট ৮শ পিস ও অপরজনের নিকট ৬শ ৮০ পিসসহ মোট ১৪শ ৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি’র ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান মাদক কারবারীদের ধরতে তৎপরতা অব্যাহত রাখেন। দীর্ঘ দিন ধরে যুব সমাজ ধ্বংসের প্রধান অস্ত্র ইয়াবা ব্যবসায় জড়িতদের ধরতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সন্ধ্যার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পরবর্তী কার্যক্রম চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code