‘মানুষের জন্য ফাউন্ডেশন’এর উদ্যোগে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি) :
মানিকছড়ি-লক্ষীছড়ি থানা সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর উদ্যোগে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর অর্থায়নে দু’উপজেলার শতাধিক গ্রাম পুলিশ,আনসার ভিডিপি সদস্য ও অসহায় দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ সাড়ে ১২টায় মানিকছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘মানিকছড়ি-লক্ষ্মীছড়ি’ থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর উদ্যোগে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ মানবিক সংস্থার অর্থায়ণে ‘করোনা’য় কর্মহীন ও গৃহবন্দি শতাধিক অসহায়, দরিদ্র গ্রামপুলিশ, আনসার ভিডিপি সদস্য ও সাধারণ পরিবারে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেনসহ পুলিশ অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code