এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীসহ ৩ পরিদর্শক বহিষ্কার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

হাটহাজারীতে এসএসসি পরীক্ষার হলরুম থেকে মোবাইলে প্রশ্নপত্রের ছবি উঠিয়ে বাইরে পাঠানোর অপরাধে রিফাত উদ্দীন নামের এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে অন্য পরীক্ষার্থীদের কাছ থেকে মোট ৭টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে ঐ কক্ষের তিনজন পরিদর্শকসহ মোট চারজনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী (ভুমি) কমিশনার সম্রাট খীসা পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কার করেন ও মোবাইল ফোনগুলো জব্দ করেন।

বহিষ্কার হওয়া পরীক্ষার্থী রিফাত উদ্দীন উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র বলে জানা গেছে। বহিষ্কৃত হলরুম পরিদর্শকরা হলেন, গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আলম, গুমানমর্দ্দন মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল জলিল এবং ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ ইউসুফ আলী।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাকসুদ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর দায়ে এক শিক্ষার্থী ও দায়িত্বে অবহেলার জন্য ঐ কক্ষের ৩ জন হলরুম পরিদর্শককে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন সাংবাদিক বলেন, ‘স্মার্ট ফোনে প্রশ্নের ছবি তুলে বাইরে পাচার করার অপরাধে এক পরীক্ষার্থীকে ও দায়িত্ব পালনে অবহেলার দায়ে তিনজন হলরুম পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ##

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code