আটোয়ারীর ১২ কৃষি শ্রমিককে ধান কাটতে কুমিল্লায় প্রেরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
হাওর এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে করোনাকালে ধান কাটা শ্রমিক সংকট মোকাবিলায় সরকারের বিশেষ ব্যবস্থাপনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে প্রথম দফায় ১২ জন কৃষি শ্রমিককে ধান কাটতে কুমিল্লায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, কৃষি বিভাগ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার(২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বর হতে তাদেরকে সেখানে পাঠানো হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, লকডাউনে শ্রমিকদের যাতায়াতে যেন কোন সমস্যায় না হয় সেজন্য যৌথ স্বাক্ষরীত প্রত্যয়ণপত্র শ্রমিকদের হাতে দেওয়া হয়েছে। তারা নিজ খরচে যাতায়াত করবেন। উপজেলা কৃষি অফিসার জানান, পরবর্তীতে আরো কৃষি শ্রমিককেও ধান কাটতে দক্ষিাঞ্চলে প্রেরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code