মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি (খাগড়াছড়ি):

Manual3 Ad Code

মানিকছড়িতে পেপ সিএইচটি প্রকল্পের আয়োজনে এগ্রো-ইকোলজি ফোরামের সভা ১২ডিসেম্বর বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে এগ্রো-ইকোলজি ফোরাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.সুচয়ন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা সঞ্চয় হাওলাদার, উপজেলা মৎস্য ফিল্ড এ্যাসিস্টেন্ট মিলন কৃষ্ণ চাকমা, গ্রীন হিল ক্লিনিক ম্যানেজার রাজর্জ চাকমা, আইডিএফ ম্যানেজার রাম্প্রু মারমা, একতা যুব সংঘ প্রতিনিধি জাকির হোসেন শান্ত, মানিকছড়ি বাজার সম্পাদক মো. নুরুল ইসলাম,কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান,সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা ও মাঠ সহায়কগন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্ত্যবে পেপ-সিএইচটি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো: সোলায়মান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রকল্পের চলমান কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও সচেতন নাগরিক হিসাবে কিভাবে জৈববৈচিত্র্য সংরক্ষণে করণীয়,জলবায়ুসহনশীল চাষাবাদ ও পরিবেশ বিপর্যয়ে সমস্যা ও গৃহীত পদক্ষেপ নিয়ে অত্র উপজেলার সমস্যা ও করণীয় সর্ম্পকে এগ্রো-ইকোলজি ফোরামে উপস্থিত সকলতে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করার জন্য আহব্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পতিত ভুমির ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা সম্ভব।এ ক্ষেত্রে পতিত ভুমি ব্যবহারে জনগনকে আরও উদ্ভিুদ্ধ করা প্রয়োজন। তাছাড়া বর্তমানে বাজারে যে সমস্ত কৃষি ফসল শাক-সবজী,ফল-মূল পাওয়া যায় সেসব নিরাপদ নয়। তাই নিরাপদ খাবার উৎপাদনের জন্য যারা চাষাবাদের সাথে জড়িত তাদেরকে নিয়ে সচেতনতামূলক সেমিনার করার পাশাপাশি জনগনকে রাসায়নিক সার পরিহার করারব্যাপারে উদ্ভিদ্ধ করতে হবে।এছাড়াও বর্তমানে কারিতাস পেপ এগ্রো-ইকোলোজি প্রকল্পের মাধ্যমে ২৫টি পাড়ার পাশাপাশি আগামীতে এর কার্যক্রাম আরও বৃদ্ধিকরার ব্যপারে মত দেন বক্তারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code