শলক কলেজে এলাকাবাসীর সেচ্ছাশ্রম!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি (রাঙ্গামাটি):
উচ্চ শিক্ষার স্থর এগিয়ে নেওয়ার লক্ষে ২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়নে শলক কলেজ। এতদিন যাবত কলেজের সমস্ত কার্যক্রম পরিচালনা করা হত বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে। এবার কলেজের নিজস্ব ক্রয়কৃত জমির উপড় একাডেমিক ভবন নির্মাণের লক্ষে আজ ১৮ ই জানুয়ারি ২০২০ রোজ শনিবার এলাকাবাসীর সেচ্ছা শ্রমের উদ্যোগে মাটি কাটা উদ্ধোধন করেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শলক কলেজের সাংগঠনিক কমিটির সভাপতি সুরেশ কুমার চাকমা।
সুরেশ কুমার চাকমা জানান,আমাদের জুরাছড়ি উপজেলার লেকাজন শিক্ষার ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে তাই এখানকার ছেলেমেয়েরা যাহাতে নিজের বাড়ীতে ডাল ভাত খেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন সেই লক্ষে এই শলক কলেজটি প্রতিষ্ঠা করেছি। এখানকার জনগণ অধিকাংশ কৃষির উপড় নির্ভর,তাই অনেকের উচ্চ শিক্ষার মানসিকতা থাকলেও অভাবের কারণে মাধ্যমিক শেষ করে ইতি টানতে হয়।যাহাতে কোন শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে না যায়,নিজেদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে এই কলেজের যাত্রা। কলেজের নিজস্ব জমিতে একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ হলে শিক্ষামন্ত্রনালয় থেকে দ্রুত পাঠদানের অনুমোদন পাওয়া যাবে এমই আশা প্রকাশ করেন।
২নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান,আমাদের এই প্রত্যন্ত একটি দূর্গম জুরাছড়ি উপজেলা হলেও দেখতে খুবই মনোরম দৃশ্য,এই মনোরম পরিবেশের বেড়ে উঠা ছেলেমেয়েরা এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে এই জুরাছড়ি উপজেলাকে উন্নতর শিখরে নিয়ে যাবেন এমই আশাবাদ ব্যক্ত করেন।
তাই আজ শনিবার উক্ত কলেজ ভবন করার লক্ষে সরেজমিনে গিয়ে দেখা যায়,নবীন থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরাও সেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। একপর্যায়ে প্রবীণ প্রথাগত হেডম্যান করুনাময় চাকমা থেকে তার অনুভুতি বিষয় জানতে চাইলে বলেন,যদি বয়স থাকত এই কলেজে পড়াশুনা করতাম,এখানকার জনগণ গরীব অনেকে একবেলা খেয়ে রাঙ্গামাটি জেলা সদরে বিভিন্ন কলেজে গিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। এসমস্থ পরিবারদের দেখলে নিজেদের মনভারী হয়ে উঠে। এই প্রত্যন্ত এলকার সন্তানেরা আগামীতে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়ে রাষ্ট্র তথা সমাজে আলোক বর্ত্তীকা হিসেবে কাজ করতে পারেন সেই প্রত্যাশা নিয়ে এই কলেজ ভবন নির্মাণের লক্ষে সেচ্ছাশ্রমে অংশ নেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code