ইলিশ এখন বিশ্ব স্বীকৃত : শিক্ষামন্ত্রী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ এখন বাংলাদেশের পণ্য হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফল প্রচেষ্টার ফসল এটি। এই কারণে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের নদীগুলো দখলমুক্ত, দূষণমুক্ত ও নদীর নাব্যতা রক্ষার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।কারেন্ট জালের উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করতে হবে।

Manual1 Ad Code

শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুত নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ-উল আলম মণ্ডল, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক ও জেলা প্রশাসক মো. মাজেদুল রহমান খান।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন- মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম ও মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কমৃকর্তা মো. মনোয়ার হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code