আইনের শাসন প্রতিষ্ঠা হলে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র -ডিআইজি খন্দকার গোলাম ফারুক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সাইদুল হক, সীতাকু (চট্টগ্রাম):
দূর্নীতি, মাদকরোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে ২০৪১সাল নয় আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বুধবার সকালে সীতাকু-ের ফৌজদারহাট এলাকায় নবনির্মিত ট্রাফিক কার্যালয় ও ব্যারেক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে এসব কথা বলেন।
চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার নুরেআলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আরও বলেন, পুলিশকে বাহ্যিক ভাবে অনেকে মন্দ বললেও আদর করে আবার ভালোও বাসে। আর বিপদে আপদে সবার আগে এগিয়ে যায় পুলিশ। তিনি বলেন, যারা শিল্পপতি আছে তারা ভালো ভাবেই জানে ২০১৫ ও ২০১৬ সালে জঙ্গি আর নাশকতা হয়েছিলো। বিদেশীরা বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছিলো। কিন্তু আমারা জঙ্গী দমন ও নাশকতার শক্তহাতে নিমূল করছি সেটি বিদেশীদের আশ্বস্থ করাতে পেরেছি বলেই তারা ফিরে এসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে। আগে বাংলাদেশ সরকার বিদেশীদের কাছ ধর্না দিব ব্যবসার জন্য,আর এখন বিদেশীরা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে ধর্না দেয় ব্যবসা পাওয়ার জন্য।
কিছু জায়গা রোহিঙ্গাদের সেল্টার থাকার কারণে মাদক পুরাপুরো নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয়নি বলে জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশের মানুষ যে ভাবে মাদকের বিরুদ্ধে শোচ্ছার হয়েছে আমরা অচিরেই সফলতা পাব। মাদক সস্পূর্ণ নির্মূল করতে পারবো।
যতবড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সরকারের উন্নয়ন কাজে যারা বাঁধা সৃষ্টি করকে তাদের রেহাই হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকু- সার্কেল) শম্পা রাণী সাহা, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, টিআই (প্রশাসন) চট্টগ্রাম মীর নজরুল ইসলাম, সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, টিআই সীতাকু- রফিক আহমেদ মজুমদার। জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান শিল্পপতি আলমাস শিমুল, আবুল খায়ের স্টীলের প্রতিনিধি ইমরুল কাদের ভূঁইয়া, এলবিয়ন ফার্মাসিটিকেলের চেয়ারম্যান মুনতাহের সাকিব, রফিকুল ইসলাম,সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
ডিআইজি ও পুলিশ সুপার ফলক উন্মোচন করে ট্রাফিক কার্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে ডিআইজি ও পুলিশ সুপার দুইটি নিম গাছের চারা রোপন করেন। উপজেলায় অবস্থিত ২৫ টি প্রতিষ্ঠান পুলিশের ট্রাফিক কার্যালয়টি নির্মাণ কাজে সহযোগীতা করার জন্য সভায় ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code