সৌদিআরবে দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ফেনী প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার প্রবাসীদের সংগঠন দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য ১৮ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা জসিম উদ্দিন সাঈদ সিআইপি।

Manual4 Ad Code

কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধা আবুল কাশেম।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার। ফেনী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমান ভুঁইয়া, ফেনী প্রবাসী ফোরামের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ দিলওয়ার হোসাইন,  সহ সাংগঠনিক ওমর ফারুক, অর্থ সম্পাদক আবদুল বাতেন  প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফারুক আহম্মেদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন আলাউদ্দিন জাহাঙ্গীর, রবিউল ইসলাম রবি। শেখ মোহাম্মদ শিবলী, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের মাসুদ সহ  রিয়াদে অবস্থানরত দাগনভূঞা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরব উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কানাডা প্রবাসী দিদার আহমেদ ভুঁইয়া। সদস্য সচিব অস্ট্রিয়া প্রবাসী হেলাল মিয়া এবং সংগঠনের অন্যতম উদ্যোক্তা জনাব নবিউল হক খানসাব।

প্রধান অতিথি তার বক্তব্যে রেমিটেন্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে সরকারি ভন্ড ক্রয়ের মাধ্যমে  দেশের কল্যাণ এবং নিজে উপকৃত হওয়ার প্রতি বেশী গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

উপস্থিত বৈঠকে খুব শীঘ্রই আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, বৈঠক থেকে ঘোষণা করা হয় দাগনভূঞা প্রবাসীরা এই সংগঠনে সাংগঠনিক শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।  সামাজিক সংগঠনে সময় দিতে আগ্রহী দাগনভূঞার প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান  জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code