ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্ভোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
কক্সবাজার :
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ৯ই মে সকাল ১০টায় করোনা ভাইরাসের সংক্রমণ কালীনসময়ে ঘরে ঘরে চিকিৎসা সেবা কার্যক্রম এর আওতায় চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্ভোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ। জেলা প্রশাসক কার্যালয়ের এ.ডি.এম শাহাজান আলী, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, চৌফলদন্ডী আওয়ামী লীগ সভাপতি এহেছানুল হক ও নয়না পরিবার ট্রাস্টের উপদেষ্টা শাহাজান মনির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান মনির ,নয়না পরিবার ট্রাস্টের সাধারন সম্পাদক হাসান মুরাদ আনাচসহ নেতৃবৃন্দ। এ সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন নয়না পরিবার ট্রাস্ট চৌফলদন্ডী। বক্তব্যে উদ্বোধক ও প্রধান অতিথি পৃথক বক্তব্যে বর্তমান করোনা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ভুমিকা তুলে ধরেন। সকল কে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code