বিতর্কিত মন্তব্যে: অবাঞ্চিত নাসীরুদ্দীন, কক্সবাজারে এনসিপি’র মঞ্চ ভাঙচুর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধি

Manual6 Ad Code

এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বিতর্কিত বক্তব্যেকে কেন্দ্র করে উত্তপ্ত কক্সবাজার। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বলেন নাসীরুদ্দীনের । প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতারা। চকরিয়ায় এনসিপি নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায়। দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর থামতেই উত্তেজিত জনতা গাড়ির ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলেন। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

Manual5 Ad Code

দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত জনসভায় দেয়া বক্তব্যকে ঘিরে। সমাবেশে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নাম উল্লেখ না করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে যেমন নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল, জায়গা-জমি দখল, চাঁদাবাজি করছেন। আবার নাকি সংস্কারও বোঝেন না। আমি নাম বলছি না। তবে কক্সবাজারের জনতা এসব সংস্কারবিরোধীকে রাজপথেই ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ্‌।’ বিএনপি’র নেতাকর্মীদের দাবি, এই বক্তব্য সরাসরি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে।

Manual1 Ad Code

পেকুয়ায় নাসীরুদ্দীনকে অবাঞ্চিত ঘোষণা

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যে পেকুয়ায় বিক্ষোভ হয়েছে। বিকাল ৫টার দিকে সালাহউদ্দিন আহমদের জন্মস্থান পেকুয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পেকুয়ায় অবাঞ্চিত ঘোষণা করেন। বিক্ষোভ মিছিলে পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দীন, কৃষকদলের সভাপতি আবু ছিদ্দিক রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কক্সবাজারে এনসিপি’র মঞ্চ ভাঙচুর
  • বিতর্কিত মন্তব্যে: অবাঞ্চিত নাসীরুদ্দীন
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code