সিলেটে আসলেন আরও ১৩৬ যুক্তরাজ্য প্রবাসী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সিলেটে আসলেন আরও ১৩৬ জন যুক্তরাজ্য প্রবাসী। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেটে অবতরণ করেন।

Manual7 Ad Code

বিমান অফিস জানায়, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। এরমধ্যে সিলেটের ১৩৬ জন যাত্রী নামিয়ে দিয়ে অন্য ৪৩ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।

এদিকে, প্রবাসীরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ মেডিকেল টিম। পরে তাদের কড়া নিরাপত্তায় ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলগুলোতে নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code