হাতিয়ায় আশ্রয়কেন্দ্র জিবানুমুক্ত করতে সূরক্ষা সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
জরুরী মহূর্তে মানুষকে আশ্রয়কেন্দ্র আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক প্রতিটি আশ্রয়কেন্দ্রকে জিবানুমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিপিপির সদস্যদের মাধ্যমে সূরক্ষা সামগ্রী বিতরন করেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এসব সূরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
জানাযায়, ইউএনডিপির অর্থায়নে হাতিয়ার ১১টি ইউনিয়নের সিপিপির সদস্যদের মাধ্যেমে এসব সূরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সাবান, ব্লিচিং পাউডার, মাক্স, পানি জীবাণু নাশক ট্যাবলেট, ডেটল, সেভলনসহ নানাবিধ জিনিস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। হাতিয়ায় দূর্যোগ মহূর্তে আশ্রয় নেওয়ার জন্য ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত কোন লোক আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়নি।
এদিকে সকাল থেকে হাতিয়ায় দমকা হাওয়া ও বারি বৃষ্টিপাত হচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকালে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিপির ১শত ৭৭টি ইউনিটের সকল সদস্যকে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code