কুমিল্লায় বাহারি খেজুরের রাজত্ব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ইফতারে খেজুরের চাহিদা বাড়ছে। কুমিল্লার বাজারে দিনদিন বাড়ছে বাহারি খেজুরের রাজত্ব। নগরীর বিভিন্ন বাজার ও দোকানে বিদেশি বিভিন্ন জাতের খেজুরের পসরা দেখা গেছে। দামে বেশি হলেও খেতে সুস্বাদু ও পুষ্ঠিকর তাই ক্রেতারা ভিড় করছে খেজুর দোকানে। এসব খেজুর ঢাকা, চট্টগ্রাম ও ফেনী থেকে পাইকারি দরে সংগ্রহ করে দোকানিরা। তবে অভিযোগ রয়েছে, অনেক খেজুর গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়। দাম নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

সাধারণ খেজুর ৭০-১০০, ডাবস ২৫০, নাগাল ২০০, ফরিদা ৩০০, মরিয়ম ৭০০, বরুই ২০০-২২০, আজুবা ৬০০-৬৫০,  মদিনা ২০০-২৫০, নূর ৪৬০ থেকে ৫০০, মরিয়ম স্পেশাল ১২০০ টাকা প্রতি কেজি।

Manual5 Ad Code

জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ছানী ইমাম হাফেজ মাওলানা কাজী আজহারুল ইসলাম বলেন, খেজুর খাওয়া সুন্নাত। রাসূল সা. খেজুর খুব পছন্দ করতেন।

Manual3 Ad Code

রাজগঞ্জ বাজারের খেজুর ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম বলেন, খেজুরের চাঁহিদা ব্যাপক। বিভিন্ন নামি-দামি খেজুর আসে দেশের বাহির থেকে। মান অনুযায়ী দাম হয়ে থাকে। শ’টাকার খেজুর ও আছে, হাজার টাকার খেজুর ও আছে।

Manual3 Ad Code

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকতা মো. আছাদুল ইসলাম বলেন, রমজান শুরুর আগেই আমরা একাধিক খেজুর গোডাউন পরিদর্শন করেছি। নিম্নমানের খেজুর উচ্চদামে বিক্রি করলে বা অস্বাস্থ্যকর অবস্থায় খেজুর সংরক্ষণ ও বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code