

হাতিয়া (নোয়াখালী) :
ঘূর্নিঝড় আম্ফানের আগাম সতর্কতা সূরুপ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সিগনাল পতাকা উত্তোলন করা হয়েছে। ৪নম্বর হুঁশিয়ারি সংকেতের আওতায় থাকায় হাতিয়াতে সিপিপি এর ১শত ৭৭টি ইউনিটের প্রত্যেকটি ইউনিটে ১টি করে সিগনাল পতাকা উত্তোলন করা হয়।
সাগর উত্তাল থাকায় সকল মাছধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সিপিপির উপজেলা কার্যালয় সার্বক্ষনিক ঘূর্নিঝড়ের বিভিন্ন তথ্য আদান প্রদান করছে। হাতিয়ার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সিপিপির সকল স্বেচ্ছাসেবক টিমকে সকল ধরনের দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
এদিকে রবিবার দুপরের পর থেকে হাতিয়ায় আকাশ অনেকটা মেঘাচ্চন্ন হয়ে পড়ে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল যাত্রীপারাপার বন্ধ রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।