সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সাহেদ সাব্বির, ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ইউনিয়নের ছোট পণ্ডিত বাড়ীর অরুণ চন্দ্র দাসের বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (৩০ মার্চ)  রাত ৯ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘর সহ আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়ে অরুণ চন্দ্র দাস ও তার পরিবার।

Manual4 Ad Code

এমতাবস্থায়, ৩১শে মার্চ মঙ্গলবার সকালে খাদ্য সামগ্রী নিয়ে ছুড়ে আসেন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল, সাধারন সম্পাদক মোহাম্মাদ ইকবাল হোসাঈন, সাবেক সভাপতি বাহার উল্যাহ বাহার, নির্বাহী সদস্য গাজী মোঃ হানিফ, মোঃ ছালাহ্ উদ্দিন প্রমুখ।

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির এমন মহতি উদ্যোগকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টু।

Manual1 Ad Code

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ্ রিয়েল বর্তমান করোনা সমস্যায় অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code