মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা এর বাস্তবায়নে র‌্যালিটির আয়োজন করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১১টায় একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের এসে র‌্যালিটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা কবির হোসেন, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code