ফেনী দুই তক্ষক উদ্ধার ইকোপার্কে অবমুক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সৌরভ পাটোয়ারী, ফেনী :
ফেনীতে দুটি তক্ষক উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত। ১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় মহিপাল ফ্লাইভবারের নিচ দিয়ে পাচারকালে উক্ত তক্ষক দুটো উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী শহরের মহিপাল ফ্লাইভবারের পশ্চিম পাশে বাগদাদ হোটেলের সামনে কালো রংয়ের একটি স্কুল ব্যাগ দেখতে পায়। সেটি দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে তল্লাসি করে। এ সময় ব্যাগের ভেতরে বাঁশের তৈরি দুটি চোঙ্গার ভেতরে বন্দি অবসস্থায় বণ্যপ্রাণী দুটি তক্ষক উদ্ধার করা হয়।
উব্ধারকৃত তক্ষক দুইটির কোন মালিক না পাওয়া যায়নি। পরে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো .গোলাম জাকারিয়ার সাথে আলোচনা ও নির্দেশনায় আজ বুধবার দুপুরে ফেনী জেলা বিভাগীয় বন কর্মকতা মো. মকসুদ আলমের কাছে হস্তান্তর করে।
বিভাগীয় বন কর্মকতা মো.মকসুদ আলম তক্ষক দুটিকে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকতাদের সামনে বুধবার দুপুরে কাজির বাগ ইর্কোপাকে অবমুক্ত করেন।

জেলা বন কর্মকতা মো. মাকসুদ আলম জানান, তক্ষক বণ্যপ্রাণী গুলো
পরিবেশের জন্য ক্ষতিকারক পোঁকা মাকড় খেয়ে পেলে এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এজন্যই এ প্রাণীটি অনেক গুরুত্বপূর্ণ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল
হামিদ জানান, তক্ষক প্রাণী গুলোকে একটি চক্র সংগ্রহ করে বিদেশে প্রাচারের উদ্যেশ্য ছড়াদামে বিক্রি করা হয় বলে জানা গেছে। পাচারকারী আমাদের তল্লাসি দেখে ব্যাগ রেখে পালিয়ে গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code