নাঙ্গলকোটে নব-নিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মতবিনিময় সভা করেছেন। উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধানগণ, ইমাম, শিক্ষক, সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন তিনি।
গতকাল সোমবার বিকেলে উপজেলা হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া ও সাবেক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু।
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ বেড়ে যাওয়া প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে, একটি মানুষও যাতে মাস্ক না পরে ঘর থেকে বাহির না হয়। এ দেশ কৃষি প্রধান দেশ। এখান ফসল ফলানোর জন্য যে উর্বর মাটি রয়েছে। যাতে এসব মাটি কেটে অন্যত্রে না নেয়া হয়। মাটি তৈরি হতে এক শত বছর সময় লাগে। এ মাটি কাটা বন্ধ করতে হবে। আগামী ১১ এপ্রিল এখানে পৌর নির্বাচন। এ নির্বাচন অবাধ সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ উপজেলা তথা এ জেলাকে সুন্দর করে সাজাত উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দুর্নীতি দূর করে প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযাত্রী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code