রোয়াংছড়ি বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

রোয়াংছড়ি (বান্দরবান) :
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয়কারী কমিটি দশক কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫ সাল নাগাদ পুষ্টি উন্নয়নের লক্ষে ৩ পার্বত্য চট্টগ্রাম ৩টি জেলার ১৮টি উপজেলায় ৭৭টি ইউনিয়নে ইউরোপিয়ান অর্থায়নে ৩টি মূল কার্যক্রম নিউট্রিশন গভর্নন্স সিস্টেম,নিউট্রিশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি,এগ্রিকালচারাল ভেল্যু চেইন ও মার্কেট সিস্টেম উন্নয়ন কর্মসূচীসহ লিডারশীপ টু এনসিকুয়োট নিউট্রিশন লিন প্রকল্প এর সহযোতিায় উপজেলা পরিষদের সভা মিলনায়তনে বাৎসরিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২০) কারিতাসের লিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জ্যোতিচন্দ্র ত্রিপুরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: আব্দুল্লাহ আল জাবেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা,রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,ফোকালপার্শন উমংসিং মারমা,লিন প্রকল্পের উপজেলা মাকেটিং কর্মকর্তা জেম বম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি চহাইমং মারমা বলেন প্রকল্পের কাজ করা সময় সরকারে ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা পরামর্শে প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code