মানিকছড়িতে ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি) :
প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন সরকারি নির্দেশনা মানতে বর্তমানে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরা না হতে বলা হয়েছে। আর এ নির্দেশনা পালন করতে প্রশাসনের কঠোর নজড়দারি চলছে। এতে সবচাই বেশি মানবেতর জীবন যাপন করছে শ্রমজীবি মানুষ। যারা খেঁটে খাওয়া তাদের দূরাবস্থার কমতি নেই। তারা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে।
আর এ কর্মহীন মানুষ গুলোর খাদ্যের যোগান দিতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত খাদ্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মানিকছড়ি উপজেলার অসহায়-দরিদ্র ও খেঁটে খাওয়া প্রায় ১ হাজার পরিবারের মাঝে বিতরন করা হয়। যার মধে চাল, ডাল, পেঁয়াজ,তৈল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।
৮ এপ্রিল(বুধবার) সকাল থেকে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৩৫৫ পরিবার, বাটনাতলী ইউপিতে ২০৩ পরিবার, যোগ্যাছোলা ইউপিতে ১৮৬ পরিবার ও তিনটহরী ইউপিতে ২৫৬ পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ১নং ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম মোহন, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন ও ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা জেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code