লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের ৩৫৫তম শাখা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

তাবারক হোসেন আজাদ,লক্ষ্মীপুর ঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৫তম শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।

Manual3 Ad Code

এসময় ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমান, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন, মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু ও ইসলামী ব্যাংক মান্দারী বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষিকা মিতু রাণী পালসহ আরো অনেকে।

পরে সহজ শর্তে ঋণ প্রদান ও সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত হয়। এসময় বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code