লক্ষ্মীপুরে আমন ধানের বাম্পার ফলন ঃদাম নিয়ে শঙ্কায় কৃষক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

তাবারক হোসেন আজাদ,লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সুষম সারের ব্যবহার এবং সর্বোপরি কৃষকরা আধুনিক কলা-কৌশল অবলম্বন করায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভাল হলেও শেষ সময়ে ঘুর্ণিঝড় বুলবুল’র প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছেন চাষীরা। এদিকে উৎপাদন খরচের তুলনায় ধানের বাজার দর নিয়েও শঙ্কায় রয়েছেন কৃষক।

জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ৫টি উপজেলায় ৭৮ হাজার ৫৯৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। যা আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৯২ হেক্টর বেশী। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৬১৮ মেঃ টন। এবার বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও আমন ধান উৎপাদন বেশি হবে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

লক্ষ্মীপুরে এখন বিস্তৃর্ণ মাঠ জুড়ে আমন ফসল। মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণ-কৃষাণী। চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় ও সময়মত বীজ বপন এবং জৈব ও সুষম সারের সঠিক ব্যবহারের ফলে আমনের বাম্পার ফলন হয়েছে। এতে বেজায় খুশি এখানকার কৃষকরা।

তবে কৃষকরা জানান, সার ও কীটনাশক ওষুধের দাম বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের মজুরী বেশী হওয়ায় এবার প্রতিমণ ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে ৭শ’ থেকে ৮শ’ টাকা। এদিকে মৌসুমের শেষ সময়ে ঘুর্ণিঝড় বুলবুল’র প্রভাবেও আমন ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ফলন ভালো হওয়ায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানান চাষীরা। তবে ধানের বাজার দর নেিয় শঙ্কায় রয়েছেন তারা। চাষীরা জানান, বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায়। উৎপাদনের খরচের তুলনায় বাজার দর কম থাকায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। এঅবস্থায় সরকারিভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবী জানান তারা।

Manual7 Ad Code

এদিকে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও ধানের বাজার ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এ অবস্থায় ধানের ন্যায্যমূল্য পেতে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবি জানিয়েছেন এখানকার কৃষকরা।

Manual1 Ad Code

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার জানান, এবছর আমনের আবাদ ভালো হয়েছে। তবে বুলবলের প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও আমনের উৎপাদনের উপর তেমন প্রভাব পড়বে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code