কুমিল্লার চান্দিনায় মসলিন কাপড়ের সুতা তৈরি প্রকল্প পরিদর্শন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

কাজী রাশেদ, চান্দিনা

Manual3 Ad Code

বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিন তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ,কুমিল্লার চান্দিনার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে হ্যান্ড স্পিনিং কার্যক্রম , সোমবার দুপুরে  পরিদর্শন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ সহিদুল্লাহ।

এসময় তিনি চরকার সাহায্যে মসলিন সুতা তৈরির সঠিক মাপ, সঠিক ওজন এবং মানের খোঁজ খবর নেন।উল্লেখ্য প্রায় আড়াই মাস পূর্বে চালু করা বাংলাদেশ তাত বোর্ড আয়োজিত এ

Manual8 Ad Code

প্রকল্পটি  ৩৫জন নারী শ্রমিক দিয়ে চরকার সাহায্যে মসলিন কাপড়ের সুতা তৈরি করে আসছে।

Manual6 Ad Code

এসময় অন্যদের মাঝে পরিদর্শনে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মোঃ রেজাউল করিম,উপ সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,প্রকল্প পরিচালক মোঃ আইয়ুব আলী, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ,সহকারি কমিশনার রুবাইয়া খানম, ইউপি চেয়ারম্যান অহিদুল্লাহ প্রমুখ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code