দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদরসহ নিহত ৩

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

ফেনী:
দক্ষিণ আফ্রিকার নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় ২০ ডিসেম্বর লরি চাপায় বাংলাদেশের কামরুল হাসান রায়হান, আশরাফুল হাসান রবি ও জামশেদুর রহমানসহ তিন জন নিহত। তাদের বাড়ি ফেনী জেলায়।

Manual6 Ad Code

সহোদর কামরুল হাসান রায়হান ও আশরাফুল হাসান রবির গ্রামের বাড়ী দাগনভুঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়ানারায়নপুর সাহাব উদ্দিনের বাড়ি। অপরদিকে জামশেদুর রহমান একই জেলার সোনাগাজী উপজেলা।

Manual3 Ad Code

১৪ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন কামরুল হাসান রায়াহান, মেঝ ভাই আশরাফুল ইসলাম নয়ন ও সেজো ভাই আশরাফুল হাসান রবি । দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিন ভাই। বড় ও সেজো ভাই একসাথে ব্যবসা পরিচালনা করতেন। মেঝো ভাই ২শ কিলোমিটার দূরে ব্যবসা করতেন।

১৯ ডিসেম্বর নতুন প্রাইভেট গাড়ী ক্রয় করে মেঝো ভাইয়ের সাথে স্বাক্ষাত শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে ২০ ডিসেম্বর বৃহ¯পতিবার বিকেলে দক্ষিণ আফ্রিকায় দুই সহোদরসহ তিন বাংলাদেশী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার বিকেলে স্থানীয় মাদ্রাসার পাশে দুই সহোদরের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাদা ও দাদুর কবরের পাশে তাদের করা হয়। অপরদিকে সোনাগাজীর জামশেদুর রহমানের লাশ বুধবারও আনা হয়নি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code