

হাতিয়া প্রতিনিধি:
বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হওয়া ২৮ রোহিঙ্গার বসবাস এখন নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরে। এই প্রথম কোন রহিঙ্গা গোষ্টিকে তাদের পূর্নবাসনের জন্য তৈরি ভাসানচরে পাঠানো হলো। শনিবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় তারা ভঙ্গোপসাগরে কোষ্টগার্ডের নিকট আটক হয়।
একাধীক সূত্র জানায়, আটক হওয়া রহিঙ্গাদের মধ্যে ১৯ জন মহিলা, ৫জন শিশু ও ৪জন পুরুষ রয়েছে। তাদেরকে শনিবার রাতেই ভাসানচর এনে ৪১ নং গুচ্চ গ্রামে রাখা হয়েছে ।
তবে এসব রহিঙ্গাদের কে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে ভাসানচরে জায়গা দেওয়া হবে তা এখন ও নিশ্চিত করতে পারেনি কোন সূত্রই।
এব্যাপারে ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে: কর্নেল রশিদ জানান, ২৮ রহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে ভাসানচরে আনা হয়েছে। আপাদত তাদেরকে পর্যবেক্ষন করা হচ্ছে। পরবর্তীতে এদের ব্যাপারে উর্ধ¦তন কর্তপক্ষ সিদ্বান্ত নিবেন।