

স্পোর্টস ডেস্ক: বছর জুড়ে শুধু পারফরম্যান্সেই নয় নেতৃত্বগুণে সবাইকে মুগ্ধ
করেছেন প্যাট কামিন্স। অজি পেসারকে তাই বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে
আইসিসি।
একই দিন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের
নামটিও প্রকাশিত হয়েছে। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি হয়েছেন
ওয়ানডের বর্ষসেরা। আর টেস্টের বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান
খাজা।
কামিন্সের নেতৃত্বগুণেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। জিতেছে
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। পুনরূদ্ধার করেছে অ্যাশেজও।
২০২১ সালের পর তার অধীনে সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে অজি দল। এই পুরস্কার জিততে
তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ট্রাভিস হেড, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে। সব
মিলে ২৪ ম্যাচ খেলে কামিন্স ৪২২ রানের পাশাপাশি ৫৯ উইকেট নিয়েছেন।