জান্নাত কামনা মুমিনের জীবনের লক্ষ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ধর্ম: পবিত্র কুরআনে সূরা আল কিয়ামায় বলা হয়েছে- ‘আপনি দ্রুত যা লাভ হয় তা পছন্দ করেন এবং পরকালকে উপেক্ষা করেন। তাৎক্ষণিকভাবে যেটা অর্জন করা যায় তার প্রতি আপনি আগ্রহ বোধ করেন আর পরকালে যা পাবেন তার কথা ভুলে গেছেন।’ (আয়াত ২০-২১) আমি যদি এই আয়াতের ব্যাখ্যা করি তাহলে এমন হবে—আপনি এই পৃথিবীতে নিজের জন্য বেহেশত বানাতে চান, যেটা সম্ভব নয়, আর যেখানে বেহেশত আপনি পেতে পারেন সেই পরকালকে আপনি ভুলে গেছেন। আপনি এই পৃথিবীতে বেহেশত গড়ার জন্য অনেক চেষ্টা করছেন যদিও আপনি এখানে বেহেশত পাবেন না। পরকালে আপনার জন্য যে বেহেশত অপেক্ষা করছে তার জন্য আপনি কিছুই করছেন না।
দুনিয়ার সব মানুষের এই একই কিসসা। তো, এই কথাকে উপলব্ধি করা জরুরি যে আমি জন্মগতভাবে একজন বেহেশতের সন্ধানী, একজন আদর্শবাদী এবং একজন পারফেকশনিস্ট। কিন্তু এই পৃথিবীতে আমি বেহেশত পাব না, তা পরলোকে পাওয়া যাবে। সমগ্র মানব ইতিহাসে আমরা এই একই দৃশ্য দেখতে পাই। ধর্মনিরপেক্ষ সংস্কারক ও ধর্মনিরপেক্ষ চিন্তাবিদদের লক্ষ্য কী ছিল? তারা চেয়েছিল আদর্শ সরকার, আদর্শ সমাজ ও আদর্শ ব্যবস্থা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code