বিশ্বের দূষিত ১০ শহরের ৩টি করে চীন ও ভারতের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে চীন ও ভারতের তিনটি করে শহর রয়েছে। জাতিসংঘের দূষণসংক্রান্ত প্রোগ্রামের তথ্যপ্রযুক্তি সহায়ক সুইজারল্যান্ডের (সুইস) সংস্থা ‘আইকিউএয়ার’-এর সাইটে শনিবার সন্ধ্যা ৬টায় এমন তথ্য তুলে ধরা হয়। বায়ুরমানের ভিত্তিতে সংস্থাটি বিশ্বের দূষিত শহর চিহ্নিত করে আসছে।

এবারের এ তালিকায় প্রথমে স্থান রয়েছে ইসরাইলের শহর জেরুজালেম। এর বায়ুর মান সূচক ৭০৮। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিরগিজস্থানের বিশকেক শহর। এর বায়ুর মান সূচক ১৯২। তৃতীয় দূষিত শহর চীনের চেঙ্গু। এর বায়ুর মান সূচক ১৭২। কারখানা ও অত্যধিক যানবাহন নিয়ন্ত্রণ না করলে এ শহরের পরিস্থিতি আগামী দিনে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও সাইটিতে বলা হয়।

চতুর্থ দূষিত শহর হিসাবে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এর বায়ুর মান সূচক ১৬৮। দিল্লির বাতাস নভেম্বরের শুরু থেকে বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে। প্রতি বছর দীপাবলির পর দিল্লিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বাজি পোড়ানোর পাশাপাশি পড়শি রাজ্যের কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানো এর অন্যতম কারণ।

Manual1 Ad Code

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ শিগগিরই পরিবহণ ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে। পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। এর বায়ুর মান সূচক ১৬৬। বিশ্বের ষষ্ঠ দূষিত শহর বসনিয়া হারজেগভিনিয়ার শহর সারাজেভ। এর বায়ুর মান সূচক ১৬৪। সপ্তম স্থানে রয়েছে ইসরাইলের শহর তেল আবিব।

Manual7 Ad Code

এর বায়ুর মান সূচক ১৬২। অষ্টম স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এর বায়ুর মান সূচক ১৬২। নবম স্থানে রয়েছে চীনের আরেক শহর শেনইয়াং। এর বায়ুর মান সূচক ১৬১। দশম স্থানে রয়েছে চীনের শহর চংকুইং। এর বায়ুর মান সূচক ১৫৮। ১১তম স্থানে থাকা সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ইউরোপের আদি শহর। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন খনি এই শহরের দূষণের মূল কারণ। এ ছাড়া কারখানা এবং যানবাহনের ধোঁয়া তো রয়েছেই। সমীক্ষা অনুযায়ী, এর বায়ুর মান সূচক ১৫৭। বিশ্বের ১৪তম দূষিত শহরের তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এর বায়ুর মান সূচক ১৫০।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code