ইউরোপের বাজার উপযোগী পাটপণ্য তৈরি ও বাজারজাতকরণে সমঝোতা চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ইউরোপের বাজার উপযোগী পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সহায়তায় সমঝোতা চুক্তি সই হয়েছে। মঙ্গলবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার- জেডিপিসি’র সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসি’র নির্বাহী পরিচালক মাহমুদ হোসেন ও সেন্টার ফর প্রমোশন ইমপোর্ট ফরম ডেভেলপিং কান্ট্রিস-সিবিআই’র পক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন সমঝোতা চুক্তিতে সই করেন।
এ সময় জেডিপিসি ও সিবিআই’র ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামি পাঁচ বছরের জন্য এই সমঝোতা চুক্তিটি সই হলো। উল্লিখিত সংস্থা দুটির মধ্যে সমঝোতা চুক্তি হওয়ায় জেডিপিসি’র হোম টেক্সটাইল অ্যান্ড হেম ডেকোরেশন উৎপাদনকারী উদ্যোক্তারা ইউরোপের বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সক্ষম হবে। ফলে ইউরোপের বাজার উপযোগী বহুমুখী পাটপণ্য রফতানি ব্যাপকভাবে বাড়বে। এতে রফতানি আয় বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code