গেইলের একদিকে রেকর্ড, অন্যদিকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক গড়েন ‘ইউনিভার্স বস’। একই দিনে ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার ক্ষোভে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন ক্যারিবিয়ান এই দানব। তাই একই সঙ্গে হাজার ছক্কার রেকর্ড আর ৯৯ রানের ইনিংস ঠেকাতে পারেনি গেইলের জরিমানা।

 

Manual1 Ad Code

গেইলের রেকর্ডের ম্যাচটি যদিও ধরে রাখতে পারেনি পাঞ্জাব। রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে যায় গেইলের দল। একই সঙ্গে ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যাচ্ছে তার।

Manual1 Ad Code

এদিন রাজস্থানের ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বলে ৯৯ রানে বোল্ড হন গেইল। সেঞ্চুরি না পাওয়ার ক্ষোভে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি। ফলে আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারার ভঙ্গ করার অভিযোগ আনা হয় গেইলের বিরুদ্ধে।

এদিকে, নিজের অপরাধ স্বীকার করায় কোনও শুনানির দরকার পড়েনি। তাই তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code