ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে মান্দালা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই পাইলট নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন লে. কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর জয়ন্ত। এর আগে এই পাইলট নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Manual1 Ad Code

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ভারতীয় সেনাবাহিনী ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের পাঁচটি তল্লাশী দল কাজ শুরু করে। মান্দালার পূর্ব দিকে একটি গ্রামে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code