ফিলিস্তিনীদের করোনা টিকা সরবরাহ করতে ইসরাইলের প্রতি অ্যামেনেস্টির আহ্বান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনীদের করোনা টিকার ডোজ সরবরাহ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইল তা করতে বাধ্য।
পশ্চিম তীরে ফিলিস্তিনী কর্তৃপক্ষ টিকার বিষয়ে ইসরাইলের কাছে প্রকাশ্যে কোন সহায়তা চায়নি। এ অঞ্চলে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনীর বসবাস।
এদিকে গাজা উপত্যাকা নিয়ন্ত্রণকারী হামাসের টিকা প্রয়োগ প্রচেষ্টায় ইসরাইলের সাথে সমন্বয় হওয়ার সম্ভাবনাই নেই। গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনীর বসবাস।
এ প্রেক্ষাপটে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি বলছে, ইসরাইলকে আন্তর্জাতিক বাধ্য-বাধকতা উপেক্ষা করা বন্ধ করে দখলকৃত পশ্চিম তীর ও গাজা এলাকায় করোনা টিকার সম ও যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।
ফিলিস্তিনী কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনীদের টিকা দেয়া হবে।
ইসরাইল পশ্চিম তীরে ইসলাইলি বসতিসহ তার নাগরিকদের ১৯ ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করেছে। ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধ শেষে পশ্চিম তীর ও গাজা উপত্যাকা দখলে নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code