মির্জা ফখরুল ও আব্বাস কারাগারে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকার নয়া পল্টনে পুলিশের ওপর হামলার উসকানি ও পরিকল্পনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে বিকাল ৪টা ১২ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ফখরুল ও আব্বাসকে। এরপর পল্টন থানার মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) তরিকুল ইসলাম তদন্তের প্রয়োজনে ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

Manual5 Ad Code

এ সময় আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ একাধিক আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code